রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য নির্বাচনে আওয়ামীপন্থী প্রার্থী অধ্যাপক আখতার ফারুক জয়ী হয়েছেন।
সোমবার বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. এন্তাজুল হক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মু. এন্তাজুল হক জানান, নির্বাচনের আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক আখতার ফারুক ৪৯২ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী ৪১৮ ভোট পান।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা কর হয়। ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হল।