নাশকতার ২ মামলায় শওকত মাহমুদের জামিন

 
নাশকতার দুইটি মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
 
গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগে যাত্রাবাড়ী থানার দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের আবেদন করেন শওকত মাহমুদ। আবেদনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোটর্চ জামিন মঞ্জুর করে। তবে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাডেভোকেট কবির।
 
প্রসঙ্গত, শকওত মাহমুদ বর্তমানে কারাগারে রয়েছেন।