হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করে।
আটক রিপন রেজার (৪১) বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আকতার জানিয়েছেন, কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে ঢাকায় নামেন রিপন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিল করার সময় দুই নম্বর ক্যানোপি পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে আমর্ড পুলিশ। এসময় ব্যাগ বহনকারী ট্রলির নিচে স্কচ টেপ-মোড়া দেড় কেজি ওজনের ছয়টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা এসব সোনার বাজার দর আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।