ব্রাহ্মণবাড়িয়ায় সাঁড়াশি অভিযানে ৬৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছে। আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ আব্দুল কাইয়ূম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।