নাটোরের গুরুদাসপুর উপজেলায় মনিরুল ইসলাম (২৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মনিরুল চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার বাসিন্দা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের চাঁচকৈড় কাঠহাট মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। আশংকাজনক অবস্থায় রাতেই মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত মনিরের বাবা ব্যবসায়ী আলম বাদী হয়ে একই এলাকার পলাশ (২৫), রনি প্রাং (২৩), বিল্টু মৃধা (২১), বাক্কু ফকির (২১), হাসান (২২) ও শামীমকে (২৪) অভিযুক্ত করে একটি মামলা করেছেন। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।