উপজেলা সদরের পুরান থানা গেট এলাকার সওদাগর পাড়ায় মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে মোস্তাকিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার হাফেজ আবু তাহেরের পুত্র। ওই দিন রাত দশটায় স্থানীয় ছমদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানা যায়, সবার অগোচরে সে তার বাড়ির নিকটস্থ পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।