রায়পুরে যুবলীগ নেতাকে হাতুড়িপেটা করে জখম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নুরনীব শাওয় (৩৫) নামের এক যুবলীগে নেতাকে হাতুড়িপেটা করে জখম করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
৪নং সোনাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ায় কথা বলে অর্থ বাণিজ্যের অভিযোগে মঙ্গলবার (১৪ জুন) রাতে উপজেলার বাসাবাড়ী বাজারে এ ঘটনায় ঘটে। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল ঘটনাস্থলে গেলে তাকে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নবী সোনাপুর ইউনিয়নের মৃত সফিক মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য। এঘটনায় ওই এলাকায় উভয়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
বিলুপ্ত কমিটির ইউনিয়ন সভাপতি আক্তার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী জানান, গত সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির মেয়াদ থাকার পরেও গত ৬ জুন তাদের না জানিয়ে গোপনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা যুবলীগ। পরে নুরনবী শাওয়ন নিজেকে উপজেলা কমিটির প্রভাবশালী সদস্য দাবি করে বিলুপ্ত কমিটির কয়েকজন কর্মীকে ইউনিয়নের নেতা বানানোর কথা বলে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই কর্মীরা জানতে পারে যে নতুন আহ্বায়ক কমিটিতে তারা কোন নেতা হচ্ছে না। পরে তারা সবাই একত্রিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নুরনবীকে বাসাবাড়ী বাজারে আটক করে টাকা ফেরত যায়। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি হলে স্থানীয় নেতাকর্মীরা সবাই মিলে নবীকে হাতুড়ি পেটা করে। পরে রাত ৮ টার দিকে নবীকে নিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল ঘটনাস্থলে গেলে স্থানীয় নেতাকর্মীরা ফের নবীকে পিটুনি দিয়ে শাকিলকে অবরুদ্ধ করে রাখে।
এঘটনায় নুরনবী বলেন, এখনও তেমন কোন মারামারি হয়নি। তবে হবে। হলে আপনাদের আগেই আমি জানাবো। অপেক্ষায় থাকুন।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে উত্তেজিত নেতাকর্মীরা তার সামনেই বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। অবরুদ্ধের বিষয়টি সঠিক নয়। এঘটনায় তারা আইগত ব্যবস্থা নিবেন বলে জানান ওই নেতা।  
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এঘটনায় কেউ অভিযোগ করছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।