“বক্তব্য অপ্রত্যাশিত” তবে তা ঐক্যজোটে প্রভাব ফেলবে না: মেনন

আশরাফের বক্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।। এরমধ্যে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী মেনন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নাই, জোটের ঐক্যের ক্ষেত্রে এসব বক্তব্য কোনো প্রভাব ফেলবে না,”
উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে বলেন, তাদের একজনকে মন্ত্রী করার জন্য আওয়ামী লীগকে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে।
আশরাফের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইনু নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, এটা ঐক্য প্রক্রিয়া বিনষ্ট করবে।

মেনন বলেন, “এখন আমাদের লক্ষ্য জঙ্গিবাদের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য। এমন কোনো কথা আসা উচিৎ নয়, যেটা সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করে। সবার রাজনৈতিক ইতিহাস জেনে আমরা জোটভুক্ত হয়েছি। এক্ষেত্রে এমন কোনো বক্তব্য আসা ঠিক হবে না, যেটা এই ঐক্যকে প্রভাবিত করে।”