নওগাঁয় জেএমবি সদস্যসহ ৭২জন গ্রেফতার

 
নওগাঁয় পুলিশের তালিকাভুক্ত জেএমবি’র দুই সদস্য ও এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৭২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃত জেএমবি’র সদস্যরা হচ্ছেন পত্নীতলা উপজেলার কাটাবাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৭)ও চকদূর্গা আয়াম গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৩)।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান,  সারা দেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১১টি উপজেলায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য জালাল উদ্দিন ও মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 
 
অপরদিকে মান্দা উপজেলায় পিওলী গ্রামের শহর উদ্দিনের ছেলে জামায়ামত কর্মী মোজাম্মেল হককের ৯টি জিহাদী বই ও ৫টি লোহার রড়সহ জেলার ১১টি উপজেলায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সর্বমোট ৭২ জনকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
তিনি আরো জানান, অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।