কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে প্রবাসী নিহত

কক্সবাজার সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত আবছার কামাল (৩৩) সদর উপজেলার ভারুয়াখালীর হাজীপড়ার নজির আহমদের ছেলে। এ ঘটনায় আহত হয়ে আব্দুল্লাহ আল আকাশ নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ইসলামাবাদের শাহ ফকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষ ইদ্রিস নামের এক ব্যক্তির গুলিতে আবছার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
থানা পুলিশ জানায়, ইদ্রিসকে গ্রেফতার করতে অভিযান চলছে।