এসএস রাজমৌলির অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি ‘মাগাধিরা’ ছবির হিন্দি রিমেক বানাতে চাচ্ছেন সাজিদ নাদিওয়ালা। শোনা যাচ্ছিল, ছবিটির রামচরণ চরিত্রে অভিনয় করতে পারেন শহিদ কাপুর। তবে সেটি আর হচ্ছে না।
শহিদ জানিয়েছেন, আমি ঐ ছবিটি করছি না। এখন ‘রাঙ্গুন’ ছবির পর আমি বেকার হয়ে যাব।
‘একে ভিএস এসকে’ শিরোনামের আরো একটি ছবিতে কাজ করার কথা ছিল তার। কিন্তু এখন সেটি আর হচ্ছে না।
বাস্তব জীবনের দিক থেকে বিচার করলে, খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন শহিদ কাপুর। আর এধরনের বেকারত্ব তার স্ত্রীকে সময় দিতে সাহায্য করবে। খবর: ডিএনএ ও পিঙ্কভিলা।