সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নয় কর্মীসহ গ্রেফতার ৫৪

সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানের ৬ষ্ঠ দিনে জামায়াত-শিবিরের নয় কর্মীসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতা করা হয়। 
 
এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১১ জন, কলারোয় থানায় ছয়জন, তালা থানায় ১০ জন, কালিগঞ্জ থানায় আটজন, শ্যামনগর থানায় ছয়জন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় চারজন, পাটকেলঘাটা থানায় তিনজনকে গ্রেফতার করা হয়। আর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এনিয়ে মোট দুই শ ৭১ জনকে  আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।