বিরামপুরে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম (১৮) উপজেলার দেশমা গ্রামের বাসিন্দা।
 
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন। তিনি পৌর এলাকার মামুদপুর শান্তিমোড় গ্রামে মামার বাড়িতে থাকতেন।
 
বুধবার বিকেলে পুলিশ তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
 
থানার উপ-পরিদর্শক আ. সালাম জানান, মমিনুল ওই স্কুলের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করতেন। তার অভিযোগের ভিত্তিতে মমিনুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।