মান্নার চিকিৎসার নির্দেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

 
গুরুতর অসুস্থ নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিত্সার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এই আপিলের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
 

মান্না প্রায় দেড় বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় দুটি মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোন অভিযোগপত্র দাখিল করতে পারেনি। বর্তমানে হূদরোগসহ কয়েকটি জটিল রোগে তিনি আক্রান্ত। মান্নার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিত্সা সেবা দেয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলো।