অভিনেত্রী পূজা গান্ধীকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। এবার ফের বিতর্কে জড়ালেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে বিল না মিটিয়েই চলে গিয়েছেন পূজা গান্ধী। সাড়ে চার লক্ষ টাকা বিল না মেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পূজা বেশ কয়েকদিন বেঙ্গালুরুর হোটেলে ছিলেন। হোটেলে বিল বাড়তেই তিনি সবার চোখ এড়িয়ে হোটেল ছেড়ে চলে যান। হোটেল ম্যানেজমেন্ট এ কথা জানতে পেরে স্থানীয় থানায় এই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন। বাংলা ছবি ‘তোমাকে সালাম’ এর এই অভিনেত্রী তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেন। পূজার বিরুদ্ধে শমন জারি করা হয় এর পরেই। এর পরেই পূজা প্রথম ধাপে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচারের নির্দেশ
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূজা হোটেল ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন বিলের বাকি অংশ মিটিয়ে দেওয়ার জন্য তাকে কিছুটা সময় দিতে। তবে এই প্রথম বার নয়। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।
বলিউড ছবি ‘দুশমনি’ দিয়ে ডেবিউ হয় পূজার। ৩০টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছেন পূজা। তবে পালালেন কেন হোটেল থেকে? এটাই প্রশ্ন!
ইত্তেফাক/বিএএফ