নারায়ণগঞ্জের কাঁচপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংক লরির চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কাচঁপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি রূপগঞ্জে ফিরছিল সুমা আক্তার ও তার শিশু কন্যা নুসরাত (৩ মাস)।
তিনি জানান, কাঁচপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্যাংক লরি কাঁচপুর ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে দাড়িয়ে থাকা সুমা আক্তার ও শিশু নুসরাতকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মা মেয়ে নিহত হয়। নিহতের স্বামীর নাম আব্দুল লতিফ। বাড়ি রূপগঞ্জের দক্ষিণ রূপসী গ্রামে।
ওসি জানান, স্বজনদের আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত মা-মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্যাংক লড়িটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। খবর- বাসস।