রাজবাড়ীর পাংশায় বুধবার দুপুর শহরের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শহরের প্রাইভেট ক্লিনিক অপরিস্কার-অপরিচ্ছন্নের মাঝে চিকিৎসা সেবা প্রদান করায় দি মেডিকেল সেন্টার (পাঁচ হাজার টাকা), এন আর ক্লিনিক (৩০ হাজার টাকা), জনসেবা ডায়াগনস্টিক সেন্টার (পাঁচ হাজার টাকা) জরিমানা করে। এ ছাড়াও শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে কাঁচা বাজারে তিন ব্যবসায়ীকে এক হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করেছে।