কেন্দ্রীয় ১৪ দলের যৌথসভা বিকালে

 
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক যৌথসভা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 
 
সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যগণ এবং পেশাজীবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যৌথসভায় উপস্থিত থাকবেন। 
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।