ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ট্রাকের চালক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ট্রাকের সহকারীর পরিচয় জানা যায়নি।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উজানীসার এলাকায় ট্রাকটির একটি চাকা পামচার হয়ে গেলে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী ভিতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে জীবিত ও সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।