পুলিশের বিশেষ অভিযানে মাগুরায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশের বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা এতোদিন পলাতক ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে।