শুদ্ধস্বরের প্রকাশক হত্যাচেষ্টা: আনসারুল্লাহ’র সদস্য গ্রেফতার

রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক লেখক আহমেদুর রশীদ টুটুলকে হত্যা চেষ্টার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম শীহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে শাকিল।
 
বুধবার দিনগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শীহাব লালমাটিয়ার ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত।