সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সাতক্ষীরা সদর থানায় ২০ জন, কলারোয়ায় সাতজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে ছয়জন, দেবহাটায় তিনজন ও
পাটকেলঘাটায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
উল্লেথ্য, সাতদিনে এ জেলায় তিন শ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।