গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ ভাঙচুর ও লুটপাটের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৬ জুন দুপুরে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দুইটি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ করে এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়সহ উপজেলা প্রশাসনের সাত অফিস ভাঙচুর ও লুটপাট করে।
ৃএ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজসহ ৫৭ জন দলীয় নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ মোট ১৫০ জনকে আসামি করা হয়।