জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল শুনানি ১ আগস্ট

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি ১ আগস্ট অনুষ্ঠিত হবে। 
 
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার শুনানির জন্য এ দিন ধার্য করেন।
 
এর আগে ১৫ মে হাইকোর্ট খালেদা জিয়ার দুইটি আবেদন খারিজ করে আদেশ দেয়। ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২৬ মে আপিল করেন খালেদা জিয়া। আজ ওই আপিল চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হয়। 
 
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মাদ আলী।