গাইবান্ধায় সাঁড়াশি অভিযানে নাশকতা মামলার আসামি জামায়াতের এক কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নিয়মিত মামলার আসামি।