গায়ক শহীদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন গায়িকা ছন্দা ইসলাম। জি সিরিজের মিশ্র অ্যালবামে এই ঈদেই ‘কত কথা’ শিরোনামের গানটি মুক্তি পাবে।
অনুরূপ আইচের লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন সরোয়ার। শহীদ বলেন, ‘আমার বেশিরভাগ জনপ্রিয় গান অনুরূপের লেখা। তাই তিনি আমাকে কোনো গান গাইতে ডাকলে আমি ‘না’ বলি না। আশা করি, এই গানটিও সবারই ভালো লাগবে।’
ছন্দা ইসলাম বলেন, আমি অনেক বছর ধরে স্টেজে গান করছি দেশের জনপ্রিয় শিল্পীদের সাথে। কিন্তু অডিওতে কাজ করা হয়ে ওঠেনি সুযোগের অভাবে। শেষ পর্যন্ত সুযোগ পেলাম অনুরূপ আইচের এ্যালবামে কাজ করার। এটি আমার জন্যে চরম সৌভাগ্যের।’