ঢাকার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা রাত থেকে সকল পরিবহণ চালানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, বাস শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাস শ্রমিকদের দাবি আদায়ের জন্য গঠিত শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের সিদ্ধান্তে সাতদিন ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল।