পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রনজিত রোজারিও (৩৫) নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশা মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে সিআইডির একটি দল ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বুধবার রাতে ঢাকায় একটি চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে। বাদশা ওই মামলার প্রধান আসামী।
উল্লেখ্য, গত ২৯ মে রাতে চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে নারী ঘটিত বিষয়ের জের ধরে রনজিতকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বাদশা ও তার সহযোগীরা। গুরুতর আহত রনজিতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন বাদশাকে প্রধান আসামি করে চাটমোহর থানায় মামলা করেন রনজিত।