শান্তিনগর থিয়েটারের তিন দশক উদযাপন

 মা হ বু ব  আ ল ম

 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন হিসেবে শান্তিনগর থিয়েটার জয়পুরহাট ১৯৮৮ সাল থেকে নাট্যচর্চা করে আসছে। নাট্য চর্চার পাশাপাশি এই সংগঠন অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। শুধু জয়পুরহাট নয়, এর পাশাপাশি বিভিন্ন জেলা ও রাজধানীতে সংগঠনটি তাদের কর্মকাণ্ডের চিহ্ন রেখেছে। শান্তিনগর থিয়েটার এ পর্যন্ত মঞ্চ ও পথ নাটক মিলিয়ে মোট ২৮টি নাটকের ১৫০টি প্রদর্শনী সম্পন্ন করেছে। ২০১৮ খ্রিস্টাব্দ ১৪ এপ্রিল শান্তিনগর থিয়েটারের ৩০ বছর পূর্তি হয়েছে। কিন্তু এই ৩০ বছর পূর্তি আনুষ্ঠানিকভাবে পালন করার জন্য গত ১৪ মার্চ হতে শুরু হওয়া প্রথম আন্তর্জাতিক নাট্যোত্সবের সমাপনী হবে আজ ২১ মার্চ। এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন মো. রাশেদুল হাসান, পিপিএম, পুলিশ সুপার, জয়পুরহাট; মো. আরিফুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, জয়পুরহাট; এস.এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ; জয়পুরহাট ও নব নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জয়পুরহাট সদর; কামাল বায়েজিদ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন; মিল্টন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জয়পুরহাট সদর; বাবু নন্দলাল পার্শ্বী, ওসি, জয়পুরহাট সদর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চল সমন্বয়কারী ও কেন্দ্রীয় পরিষদ সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শান্তিনগর থিয়েটার সভাপতি মিজানুর রহমান।

আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও দেশের অন্যান্য অঞ্চলের গুণী নাট্যকর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত নাট্যকর্মীরা হলেন শাহজাহান সিরাজ মিঠু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শান্তিনগর থিয়েটার; হেলাল উদ্দিন, অভিনেতা, নির্দেশক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শান্তিনগর থিয়েটার; হারুনুর রশিদ, নাট্যকর্মী শান্তিনগর থিয়েটার; মাহবুব আলম, নাট্যকার (বগুড়া); হারুনুর রশিদ টুটুল, নাট্যকর্মী শান্তিনগর থিয়েটার; সহযোগী অধ্যাপক গ্রাফিক্স ডিজাইন বিভাগ (চারুকলা) ঢাকা বিশ্ববিদ্যালয়; জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী, দেবাশীষ ঘোষ, নাট্যকার ও নির্দেশক (ঢাকা), রুমা মোদক, নাট্যকার (সিলেট); ফরহাদ হাসান নির্দেশক নাটক ও মুখাভিনয় (ঢাকা); শাহজাদ আলী বাদশা নাট্যকার ও অভিনেতা (কাহালু, বগুড়া), নিমাই সরকার থিয়েটার প্রকাশনা (নওগাঁ), মরহুম আজিজুল ইসলাম দুলাল, প্রতিষ্ঠাতা সহ সভাপতি, শান্তিনগর থিয়েটার, তানহা জাফরিন শান্তিনগর থিয়েটারকর্মী ও চলচ্চিত্র অভিনেত্রী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মানিত অতিথি হিসেব উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন লাকী ইনাম, নাট্যজন ড. আফসার আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও অধ্যাপক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র, জয়পুরহাট পৌরসভা; তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটার।

শান্তিনগর থিয়েটারের এই আন্তর্জাতিক নাট্যোত্সবে বাংলাদেশ ছাড়াও ভারতের দুটি ও জাপানের একটি করে দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নাটকের দল ও নাটকগুলো হলো—বাজনাবীট, জাপান তাদের একটি মিউজিক্যাল পারফরম্যান্স পরিবেশ করে। রবীন্দ্র নাট্য সংস্থা, গোরডাঙ্গা, ভারত পরিবেশন করে নাটক ‘ধনপতি উপাখ্যান’। এছাড়া রংপুর নাট্য কেন্দ্রের ‘শাস্তি’, অনুশীলন নাট্যদলের ‘বুদেরামের কুপে পড়া’, মার্গন, কলকাতা, ভারতের নারী নসিমন, মনিপুরী থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’, প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’, শান্তিনগর থিয়েটারের ‘ইতি পত্রমিতা’ ও বগুড়া থিয়েটারের নাটক ‘দ্রোহ’ মঞ্চস্থ হয়।

 

‘ধনপতি উপাখ্যান’ নাটকের একটি দৃশ্য