জামালপুরে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী প্রামাণিকপাড়া গ্রামে রমজান আলীর ছেলে আব্দুল আলিম (৮) এবং একই এলাকার বাসিন্দা ফুলু মিয়ার ছেলে রায়হান সিদ্দিক (৭) বাড়ির পার্শ্বে খোলা মাঠে বৃষ্টিতে গোসল করছিল। হঠাৎ বজ্রপাত ঘটলে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
 
এ ব্যাপারে নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী কিসমত পাশা সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।