মুক্তাগাছায় দুই প্রতিষ্ঠান সিলগালা

ময়মনসিংহে মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে খাদ্যে ভেজালের অভিযোগে জরিমানা ও দুই প্রতিষ্ঠানকে সিলগালার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালিত হয় ।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লেংড়াবাজার ও বড়বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ভেজাল ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৬ হাজার টাকা জরিমানা ও দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. জুলকার নায়ন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নমিতা দে ।