পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে ফারজানা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে হাটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও উপজেলার হাটবাড়িয়া গ্রামের পুলিশ সদস্য ফজলুল হকের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ফারজানা বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। অনেক সময় পার হলে ফারজানাকে দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। বিকেলে পুকুর থেকে তার মৃত উদ্ধার করা হয়।