চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা

নারায়ণগঞ্জ চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিহতদের স্বজনরা।
 
বৃহস্পতিবার সকাল থেকে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পর্যায়ক্রমে মহানগর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, ফতুল্লা থানা ছাত্রলীগ, বন্দর থানা ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা আওয়ামী লীগ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট ও  মহানগর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
 
এ ছাড়া নিহতদের পরিবারের পক্ষে শহীদ ভাষানী স্মৃতি সংসদ, শহীদ বাপ্পী স্মৃতি সংসদ, স্বপন দাসের পরিবার, আক্তার মশুর পরিবার, দেলোয়ার হোসেন ভাষানী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, পলি বেগমসহ নিহত অন্যানদের সদস্যরা এবং বোমা হামলায় দু পা হারানো রতন দাস শ্রদ্ধা নিবেদন করেন।