বাগেরহাটের রামপালে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রামপাল ডিগ্রি কলেজের ছাত্র রুহুল আমীন বাবুকে (১৭) ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, পেড়িখালী গ্রামের তৈয়েবুর রহমানের পুত্র রুহুল আমীন বাবু রোমজাইপুর গ্রামের এক স্কুলছাত্রীকে দুপুর ১২টার দিকে শ্লীলতাহানীর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ প্রদান করেন।