পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌথ অভিযানে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মো. আরিফের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম তাকে আটক করার কথা স্বীকার করে জানান তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।