টেকনাফে আড়াই লাখ ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে দুই লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।
 
শুক্রবার উপজেলার সাবরাং মুন্ডারডেইল এলাকায় এসব অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
প্রথম ঘটনা
সকালে উপজেলার সাবরাং মুন্ডারডেইল গ্রামের সৈকত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবাভর্তি একটি পলিথিন বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করলে এর ভিতর দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
 
দ্বিতীয় ঘটনা
সকালে সৈকত এলাকায় অপর অভিযানে আবদুল করিম নামে এক ব্যক্তির দেহে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক আবদুল করিম সাবরাং গ্রামের বাসিন্দা।
 
টেকনাফ ২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল করিমের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। আর জব্দকৃত এসব ইয়াবা সদর দফতরে জমা করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।