নড়াইলে ৫ জামায়াত কর্মীসহ আটক ৪২

 
দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী সাাঁড়াশি অভিযানে নড়াইলে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ জামায়াত কর্মীসহ ৪২ জনকে আটক করেছে।
 
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জামায়াত-শিবির কর্মীসহ ৪২ জনকে আটক করেছে। এর মধ্যে সদর থানা পুলিশ ৩ জামায়াত কর্মীসহ ১০ জন, লোহাগড়া ২ জামায়াত কর্মীসহ ১৪ জন, কালিয়া ১০ জন, নড়াগাতি থানা পুলিশ ৮ জন আটক করা হয়েছে।
 
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ৫ জামায়াত-শিবির কর্মীসহ ৪২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
-বাসস