লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত টিটু উপজেলার চরবংশি গ্রামের মিজান উদ্দিন পাঠানের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টিটু খেলতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে ওই গ্রামের খাসের হাট এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।