শাহজালালে ১৪ কেজি স্বর্ণ জব্দ

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদফতর। এরা হলেন, মামুন খান ও মুরাদ খান।
 
শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা টিজি-৩২১ ফ্লাইটের তাদের গ্রেফতার করা হয়।
 
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে ওই দুই যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের দেহ ও লাকেজে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব স্বর্ণবার ও স্বর্ণালংকারের ওজন ১৪ কেজি তিন শ কেজি। মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।