মাদরাসায় পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা গ্রামে এক মাদরাসা-ছাত্র পুকুরে ডুবে মারা গেছে। মৃত. মাহিম(৮) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাট ব্যবসায়ী আবু মুছার ছেলে।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা দারুলহুদা কামিল মাদরাসায় এ ঘটনা ঘটে। মাহিম মাদরাসায় আবাসিকে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।
 
মাহিমের বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে মাদরাসার পুকুরে মাহিম গোছল করতে যায়। তার পর মাহিম আর মাদরাসার ফিরে আসেনি। রাত সাড়ে আটটার দিকে মাদরাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় মাহিমের বাবা মাদরাসা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন।