সৎ মেয়ের প্রশংসায় পঞ্চমুখ কারিনা

সারা আলী খান কিন্তু তার সৎ মেয়ে। অর্থাৎ সাইফ আলী খানের আগের পক্ষের স্ত্রী অমৃতার গর্ভজাত সন্তান। কিন্তু, তাতে কী? কারিনা কিন্তু সারাকে নিজের মেয়েই মনে করেন। এবং, তাও সেই বিয়ের সময় থেকেই।
 
সাইফ-কারিনার বিয়ের সময় নবাবের প্রাক্তন স্ত্রী অমৃতা হাজির হননি ঠিকই। কিন্তু সারা ও ইব্রাহিম হাজির হয়েছিলেন। আর তখন থেকেই নতুন মায়ের সঙ্গে তাদের সখ্যতা। এবার সারার প্রশংসায় পঞ্চমুখ হলেন কারিনা।
 
কারিনা বললেন, 'সারা যেমন বুদ্ধিমতী তেমনি সুন্দরি। সাইফ আর আমি তার জন্য গর্ববোধ করি।'
 
শুধু তাই নয়, ভবিষ্যতে সারা বলিউডের একজন দক্ষ অভিনেত্রী হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন কারিনা।
 
সম্প্রতি স্টুডেন্ট অফ দা ইয়ার-এর সিক্যুয়েল-এর জন্য সাইফ কন্যা সারা এবং শাহিদ কাপুরের ভাই ঈশান-এর কথা চিন্তা করছেন পরিচালক করণ জোহর। তাই বিটাউনে আগামী দিনে সারা যে একজন বড় মাপের অভিনেত্রীই হয়ে উঠবেন, সেটাই ভাবছেন অনেকে। সূত্র- ইন্ডিয়া ডটকম।