টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদীর জালিয়ারদিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা। 
 
শনিবার সকাল ১০ টায় টেকনাফের জালিয়ারদিয়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। 
 
তিনি জানান, শনিবার সকালে মিয়ানমার হতে নাফনদী পাড়ি দিয়ে দেশে একটি ইয়াবার বড় চালান ঢুকছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নাফ নদীর জালিয়ার দিয়ায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে। এসময় নৌকাতে থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়া। পরে নৌকাতে তল্লাশি চালিয়ে 
১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটেলিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।