'ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না'

 
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জঙ্গি বানানোর চেষ্টা করছে। অবৈধ সরকার দমন-পীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখতে চায়। অতীতেও বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শে গড়া দলটির ক্ষতি কেউ করতে পারেনি। কারণ শহীদ জিয়া ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের হৃদয়ে মিশে আছে।' 
 
শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ী বিএনপি কার্যালয়ে গণগ্রেফতারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। 
 
এটিএম কামাল বলেন, শহীদ জিয়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে তার জীবন উৎসর্গ করেছেন কখনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শত নির্যাতনের মুখেও আপসহীন নেতৃত্বে অবিচল রয়েছেন।
 
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেনর সভাপতিত্বে বিএনপি-কৃষক দল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল হাসান, মো. নূর ইসলাম, মাওলানা হুসাইন আহম্মেদ সাজেদী, মো. সগির মিয়া, মো. আবুল মিয়া, আব্দুর রাজ্জাক, মঞ্জুরুল আলম মুসা, মাকিদ মোস্তাকীম শিপলু, আব্দুল হালিম, মো. মনির হোসেন, মো. ওয়াসীম, শাহরিয়ার খান তুষার, মো. আবুল কাশেম, মো. শাহজাহান প্রমুখ।