রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে মাংস ব্যবসায়ীরা রবিবার ধর্মঘট পালন করবে বলে জানানো হয়েছে।
শনিবার রাজধানীর হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
বক্তারা জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে ধর্মঘটে যাচ্ছে। এতে রবিবার কোনো মাংস বিক্রি হবে না।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আ. বারেক, সাধারণ সম্পাদক সামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, এজাজ আহম্মেদ বেহরশী, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।