কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তাপস দাস (২৫) নামে।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাপস ইটনা উপজেলার দাসপাড়া গ্রামের কৃষ্ণদাসের ছেলে।
এরআগে সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় নসিমন ও অটোরিকশার সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।
আহত হন তাপসসহ ৩ জন। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাপসের অবস্থার অবনতি হলে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।