৭১-রে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন পরিবারের স্বজনরা।
শনিবার দুপুর পৌনে একটার দিকে পরিবারের নয় সদস্য মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন। এরা হলেন, মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, ছেলের বউ সায়েদা ফাহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম, ভাগিনা রুমান পারভেজ ও আব্দুল আল মাহাদী, ভাতিজা কেএম রশিদ উদ্দিন এবং শুভ মজুমদার।
কারাগারের জেলার নাশির আহমেদ, বেলা সাড়ে ১২টায় মীর কাসেম আলীর পরিবারের নয় সদস্য কারাগারের প্রধান ফটকের সামনে আসেন। দুপুর পৌনে একটার দিকে তাদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়।