টেকনাফে ১৫ মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা ও মানবপাচারের অভিযোগে ১৫ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জিয়াউর রহমান জিয়া (৩৫) উপজেলা সদর ইউনিয়নের নাজির পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাজির পাড়ায় তার উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।