ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বজায় রাখার দল-পক্ষের সমর্থন দেয়াকে কেন্দ্র করে চাপা বিরোধে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মতি মাতুব্বর (৪৫) উপজেলার বাতা গ্রামের মৃত রুপাই মাতুব্বরের ছেলে।
শুক্রবার রাত ১২ দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিপক্ষের অন্তত ৫০টি বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।