গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামে শনিবার বিদ্যুৎস্পৃষ্টে দিলীপ কুমার (১৬) নামে এক কিশোর মারা গেছে। দিলীপ ওই গ্রামের নেপাশু চন্দ্র মাঝির ছেলে।
বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারেছ আলী জানান, ওই এলাকায় বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলার এক পর্যায়ে অসাবধানতা বশতঃ একটি পরিত্যক্ত বিদ্যুতের বাল্বের হোল্ডারে হাত দেন দিলীপ। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরো বলেন, দিলীপের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শনিবার দুপুরেই তার লাশ দাহ করা হয়েছে।