হলিউড সিনেমা কনজুরিং ২ দেখে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুভান্নামালাই শহরে।
জানা গেছে অন্ধ্র প্রদেশের এই বাসিন্দা আরো এক সঙ্গীসহ সিনেমা হলে এই হরর সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমার একটি ক্লাইম্যাক্সের মুহূর্তে ওই ব্যক্তি বুকে ব্যথা বোধ করেন এবং বেহুঁশ হয়ে যান। সেখান থেকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।